শিলিগুড়ি:- সিয়া হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় ১৩৫জন যৌনকর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয়।এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল ও শিলিগুড়ির এসডিও অবাধ সিংহাল সহ অন্যান্যরা।এ বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান,এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয়।যারা ১৮বছরের উর্ধ্বে বা যাদের ভোটার তালিকা ভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই কর্মসূচি করা হয়ে থাকে।শুধু যৌনকর্মীদের জন্য এই বিশেষ ক্যাম্প করা হয়েছে শিলিগুড়ি শহরের সাম্সিয়া মাদ্রাসা হাই স্কুলে।তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয়।এ বিষয়ে যৌনকর্মীরা বলেন,তারা বহু বছর ধরে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য বহুবার চেষ্টা করেও হয়নি।তবে এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেজায় খুশি তারা।তারা জানান,ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে হলে বিভিন্ন প্রমাণ পত্রের প্রয়োজন হয়,যা এতদিন ধরে তাদের কাছে ছিল না।সে কারণেই দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারছিল না।তবে এই পদক্ষেপের তারা খুশি বলে জানান।

