জঙ্গলের আড়ালে ফেনসিডিলের গুদাম! কার্টুন খুলতেই চক্ষু চড়কগাছ, বালুরঘাটে উদ্ধার শতাধিক নিষিদ্ধ কাফ সিরাপ

  বালুরঘাট, ২০ আগষ্ট –— জঙ্গলের নির্জনতা ভেঙে হঠাৎই রহস্যের গন্ধ! পর পর পড়ে থাকা চার-পাঁচটি কার্টুন দেখে স্থানীয়দের সন্দেহ হয়েছিল। ভিতরে কী রয়েছে, তা বুঝতে না পেরে খবর দেওয়া হয় পুলিশে। আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টুন খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ, ভর্তি নিষিদ্ধ ফেনসিডিল। বৃহস্পতিবার বালুরঘাটের মাহিনগর স্কুলপাড়া এলাকায় এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। […]

Continue Reading

বিধায়ককে সংবর্ধনা সভায় কালদিঘীতে পদাতিক ক্লাবের নতুন কমিটি গঠন,

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘী পদাতিক ক্লাবের পক্ষ থেকে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে সংবর্ধনা দেওয়া হল। পাশাপাশি ক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা অশোক বর্ধন, মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ-সহ ক্লাবের সদস্য ও নেতৃত্বরা। এদিন ক্লাবের পক্ষ থেকে বিধায়কের হাতে […]

Continue Reading

রাঘবপুর হাই স্কুলে নতুন লাইব্রেরির উদ্বোধন, পড়াশোনায় আরও উৎসাহিত হবে পড়ুয়ারা

গঙ্গারামপুর, ১৯ আগস্ট, দক্ষিণ দিনাজপুর: একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের রাঘবপুর হাইস্কুলে নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন হল।বুধবার আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ তথা ভারত সরকারের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। নতুন লাইব্রেরি চালু হওয়ায় স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঘবপুর হাই স্কুলের প্রধান […]

Continue Reading

মোবাইল গেমের বন্ধুর টানে গঙ্গারামপুরে, হোটেলে উঠতে গিয়ে পুলিশের হাতে উদ্ধার পূর্ব মেদিনীপুরের ৩ কিশোর

গঙ্গারামপুর ১১আগস্ট দক্ষিণ দিনাজপুর:– মোবাইল গেমে আসক্তির জেরে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে বিপাকে পড়ল পূর্ব মেদিনীপুরের তিন কিশোর।সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি লজ থেকে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ।পরে আইন মেনে তিন কিশোরকে দক্ষিণ দিনাজপুর জেলা শিশু কল্যাণ কমিটি (সিডাব্লিউসি)-র কাছে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন […]

Continue Reading

তৃণমূল সভাপতির বাড়িতেই জুয়ার ঠেক! পুলিশি হানায় গ্রেফতার ১৯, উদ্ধার ৯২ হাজার টাকা

  বালুরঘাট, ১১ আগষ্ট ——তৃণমূল নেতার বাড়িতেই নাকি চলছিল দেদার জুয়ার আসর! গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে তৃণমূল নেতা-সহ ১৯ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে নগদ ৯২ হাজার টাকা, বেশকিছু মোটরসাইকেল এবং ১৯টি মোবাইল ফোন। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম পঞ্চায়েতের গোকুলপুর এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ধৃতদের […]

Continue Reading

গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতে বৈঠক ঘিরে তৃণমূল-বিজেপি গোলমাল, আহত ৫

বালুরঘাট ১১আগস্ট দক্ষিণ দিনাজপুর ।গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পরিচালিত প্রধানের বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনায় উভয় পক্ষের মোট পাঁচজন আহত হন বলে খবর। খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। […]

Continue Reading

কুমারগঞ্জে হিন্দু সুরক্ষা সমিতির ১৭ সদস্যের নতুন কমিটি গঠন, সভাপতি অচিন্ত্য সরকার, সম্পাদক সুবোধ সরকার

কুমারগঞ্জ:৮ আগস্ট দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা এলাকায় হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার আয়োজিত এক সংগঠনমূলক সভায় জেলা কমিটির নেতৃত্বে বিধানসভা এলাকার সদস্য, কর্মী ও অনুরাগীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অচিন্ত্য সরকার এবং সম্পাদক হয়েছেন সুবোধ সরকার। সংগঠনের পক্ষ […]

Continue Reading

ইলেকট্রিক শকে ৭০শতাংশ দগ্ধ গঙ্গারামপুরের অনিক, জীবন বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন বন্ধুদের

বালুরঘাট ৪ আগস্ট দক্ষিণ দিনাজপুর।শিলিগুড়িতে বেসরকারি সংস্থায় ইলেকট্রিকের মিস্ত্রি হিসেবে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেলবাড়ি এলাকার বাসিন্দা অনিক পাল (২৯)। এসি মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের প্রায় ৭০শতাংশ পুড়ে যায়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। জীবন-মৃত্যুর মুখে […]

Continue Reading

শিশু মৃত্যু রুখতে ‘বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস’ পালন, সচেতনতার বার্তা বংশীহারীতে

 বালুরঘাট ৪ আগস্ট দক্ষিণ দিনাজপুর:শিশুসহ সকল মানুষের জলে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস।২০২১সালের এপ্রিল মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে এই দিবস পালিত হয়ে আসছে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর বিশ্বে প্রায় তিন লক্ষ মানুষের মৃত্যু হয় জলে ডুবে।সেই প্রেক্ষাপটে ২০২৬সালের মূল প্রতিপাদ্য […]

Continue Reading

পথ নিরাপত্তা সপ্তাহে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে কুইজ প্রতিযোগিতা, পড়ুয়াদের সচেতনতায় ট্রাফিক গার্ডের উদ্যোগ,

 গঙ্গারামপুর ৪ আগস্ট দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার গঙ্গারামপুরে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতাপ্রতিযোগিতায় ট্রাফিক আইন,সড়কে চলাচলের নিয়ম,হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক সিগন্যাল মেনে চলার প্রয়োজনীয়তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে […]

Continue Reading