অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে গঙ্গারামপুরের ফুটবল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা হল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা রবিবার রাজ্য

গঙ্গারামপুর ২৮ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর ঃ- একটি অনুষ্ঠানের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হল।শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার অবৈতনিক প্রাথমিক ও নিন্ম বুনিয়াদি বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে গঙ্গারামপুরের ফুটবল মাঠে খেলার আয়োজন করা হয়।খেলার উদ্ধোধন করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।খেলাতে শহরের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ও শিশু শিক্ষাকেন্দ্রের ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করেন।এখন থেকে যারা চ্যাম্পিয়ান হবে তারা জোনালস্তরের খেলায় অংশগ্রহন করবে। এমন খেলাধুলার ফলে ছাত্র ছাত্রীদের মনের বিকাশ হয় বলে চেয়ারম্যান জানালেন।
গঙ্গারামপুর শহর এলাকার ১৮টি ওয়ার্ডের ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশপাশি শহর এলাকায় ২০টি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে গঙ্গারামপুর ফুটবল ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার খেলার সুচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রা সেখানে সদর সার্কেলের এসআই এনামুল হক সহ আরো অনেকেউ উপস্থিত ছিলেন। প্রায় ৪৮টি স্কুলের কয়েকশো ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন বিভাগের খেলায় অংশগ্রহন করেন। এখন থেকে যারা খেলায় চ্যাম্পিয়ান হবে তাঁরা জোনালস্তরের খেলায় অংশগ্রহন করবে বলে যানা গিয়েছে।
এবিষয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, এমন খেলাধুলার ফলে ছাত্র ছাত্রীদের মনের বিকাশ হয়। সেই সঙ্গে শরীরটাও হয়ে থাকে। এমন অনুষ্ঠানে এসে ভালো লাগল। সদর সার্কেলের এসআই এনামুল শেখ জানিয়েছেন, খেলাধুলার শরীরচা সকলেরি দরকার। এমন খেলাধুলার মধ্যে দিয়ে ছাত্র ছাত্রীদের মনের বিকাশ হয়ে থাকে।
এমন বার্ষিক খেলায় ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পরার মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *