অবৈধভাবে অসম থেকে বাংলায় কাঠ পাচারের পথে অসম বাংলা সীমান্তবর্তী জোড়াই মোর নাকা পয়েন্ট এলাকায় সেগুন কাঠ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

অবৈধভাবে অসম থেকে বাংলায় কাঠ পাচারের পথে অসম বাংলা সীমান্তবর্তী জোড়াই মোর নাকা পয়েন্ট এলাকায় সেগুন কাঠ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। থানা সূত্রে জানা যায় এদিন জোড়াই মোর নাকা পয়েন্ট এলাকায় একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সেগুন কাঠ দেখতে পায় পুলিশ। পরবর্তীতে বনদপ্তর ঘটনাস্থলে পৌঁছে কাঠগুলিকে উদ্ধার করে। এ বিষয়ে নাগুর হাট বিট অফিসার তপন নার্জিনারি জানান অসম বাংলা সীমান্তবর্তী জোড়াই মোর নাকা পয়েন্টে অসম থেকে বাংলায় প্রবেশের পথে সন্দেহজনকভাবে একটি কন্টেনার গাড়িকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমান সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক ১৪ লক্ষ টাকা বলে যানা যায়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে কাঠ ও কন্টেনার গাড়িটিকে বাজেয়াপ্ত করে বনদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *