অস্থায়ী তৃনমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মাহাবাড়ী অঞ্চলের ধুমসাদীঘি শ্যামপুর এলাকায় ঘটনা।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

উল্লেখ্য হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ধুমধুমার কান্ড বিভিন্ন এলাকার। আর সেই পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী অস্থায়ী তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাংচুর করা হয়। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে থাকা চেয়ার টেবিল রাস্তার মধ্যে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। সোমবার সকালে স্থানীয় লোকজনের নজরে পড়ে ভাঙ্গা চেয়ার টেবিল রাস্তায় পড়ে রয়েছে। ঘটনার খবর দেওয়া হয় বংশীহারী থানায়। খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানায় পুলিশ, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধুমসাদিঘী স্ট্যান্ডে রাতে সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে থাকে। কিন্তু রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করার সময় কোথায় ছিল ডিউটিতে থাকার সিভিক ভলেন্টিয়ার, তা নিয়ে উঠেছে প্রশ্ন ?

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুকান্ত মন্ডল ও স্থানীয় বাসিন্দা বিকাশ দত্ত জানিয়েছে কিছু দুষ্কৃতী আমাদের শ্যামপুর এলাকায় অস্থায়ী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করেছে। আমরা সকলে রাস্তায় পড়ে থাকতে দেখতে পাই ভাঙ্গা চেয়ার টেবিল। পুরো ঘটনার কথা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা আমাদের এলাকায় শান্তি ভাবে বসবাস করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *