আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আয়োজিত হতে চলেছে গোর্খা মাঘে মিলন উৎসব।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

আলিপুরদুয়ার : আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আয়োজিত হতে চলেছে গোর্খা মাঘে মিলন উৎসব। এদিন কালচিনি ভানু বীরশা রবীন্দ্র ভবনে গোর্খা মাঘে মিলন উৎসব কমিটির এক বৈঠক আয়োজিত হয়।
গোর্খা সম্প্রদায়ের সাংষ্কৃতিক উৎসব গোর্খা মাঘে মিলন। তিনদিন ব্যাপী আয়োজিত এই উৎসবে গোর্খা সম্প্রদায়ের তেরোটি জন গোষ্ঠীর সাংষ্কৃতিক পোশাক, তাদের বাদ্যযন্ত্র প্রদর্শনী থাকবে এছাড়া গোর্খা সম্প্রদায়ের সাংষ্কৃতিক নৃত্য সঙ্গীত পরিবেশিত হবে এছাড়া গোর্খাদের নিজস্ব খাবারের স্টল থাকবে এই উৎসবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান আমাদের সাংষ্কৃতি যাহাতে বর্তমান প্রজন্ম ভূলে না যায় এই উদ্দেশ্যে প্রতিবছর আমরা মাঘ মাসে গোর্খা মাঘে মিলন উৎসব পালন করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *