আগামী ৫থেকে ৭মার্চ ক্রেতা সুরক্ষা মেলা গঙ্গারামপুরে অনুষ্ঠিত হতে চলেছে,

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য

গঙ্গারামপুর 2 মার্চ দক্ষিণ দিনাজপুর ক্রেতা সুরক্ষা মেলার পরিকাঠামো খতিয়ে দেখল প্রশাসনের আধিকারিকেরা। আগামী ৫ থেকে ৭ই মার্চ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৮নম্বর ওয়াডের স্টেডিয়ামে এই মেলাটি অনুষ্ঠিত হবে। মেলার বিষয়ে কোন রকম যেন পরিপাঠামোর ত্রুটি আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,বিডিও সহ আরো অনেকেই। হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী। তার নিজের বাড়ি রয়েছে গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি পাড়াতে। ইতিমধ্যেই তিনি তার দপ্তরকে বিভিন্নভাবে প্রচার করার জন্য দুর্গাপূজা ও কালীপুজো কমিটির সদস্যদের মাধ্যমে প্রচার চালিয়েছিলেন। এবছরের জেলা নেতা সুরক্ষা দপ্তরের মেলার আয়োজন করা হয় আগামী ৫ই মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত গঙ্গারামপুরের স্টেডিয়ামে। বৃহস্পতিবার সেই মেলার পরিকাঠামো কি হয়েছে সে বিষয়ে খোঁজখবর নেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, গঙ্গারামপুরে মহকুমা শাসক পি প্রমথ, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত কুমার দাস, ব্লকের বিডিও দাওয়া শেরপা, জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ আরো অনেকেই। জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে, মানুষজন যেন সচেতন হন সেই বিষয়গুলোর উপরে যেমন বিভিন্ন ধরনের স্টল বসানো হবে তেমনি এই কয়েকদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যাকে ঘিরে এদিন গঙ্গারামপুর স্টেডিয়াম কার্য সাজো সাজো রব পড়ে গিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *