আর এসপির নির্বাচনী কার্যালয় দখলের অভিযোগ কে ঘিরে উত্তেজনা কুমারগঞ্জের মোহনায়। তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে সরব জমির মালিক সহ আর এসপি প্রার্থী।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

 বালুরঘাট, ২৫ জুন ———-— রবিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের খামারবোদরা এলাকায়। আর এসপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে। এদিকে ওই জায়গা দখল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরি করবার অভিযোগ তুলেছেন জায়গার মালিক মোজাহার আলী সরকার। তার অভিযোগ, আর এসপির নির্বাচনী কার্যালয় খুলতেই জায়গা দিয়েছেন তিনি। কিন্তু সেখানে জোর করে তাকে না জানিয়েই হোর্ডিং লাগিয়েছে তৃণমূল। যদিও এই ঘটনাটি ছোটোখাটো বলেই ব্যাখ্যা করেছেন জেলা তৃণমূল সভাপতি।

কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের খামারবোদরা এলাকায় আর এসপির একটি নির্বাচনী কার্যালয়ে তান্ডব চালানোর ঘটনাকে ঘিরেই এদিন সকাল থেকে উত্তেজনা ছড়ায়। ছিড়ে দেওয়া হয়েছে দলীয় পতাকাও। যে ঘটনা তৃণমূল আশ্রিত দুস্কৃতিরাই করেছে বলে অভিযোগ তুলেছেন এলাকার গ্রাম পঞ্চায়েতের আর এসপি প্রার্থী জাসমিন বিবি ও তার দলবলেরা। শুধু তাই নয়, ওই নির্বাচনী কার্যালয়টিও একপ্রকার দাদাগিরি দেখিয়ে দখল করবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনা নিয়েই সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পুলিশকে জানালেও তারা কোন কর্নপাতই করেনি বলেও অভিযোগ বাসিন্দাদের। এদিকে এই ঘটনা নিয়ে জোর করে জায়গা দখল করবার অভিযোগ তুলেছেন জায়গার মালিকও।

এলাকার আর এসপি প্রার্থী জাসমিন বিবি বলেন, রাতের অন্ধকারে তার নির্বাচনী কার্যালয় ভেঙে ফেলেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। যা নিয়ে পুলিশ কে জানানো হলেও তারা আসেনি।

এলাকার বাসিন্দা তথা বাম কর্মী অমল বৈশ্য মালী বলেন, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা তাদের দলীয় পতাকা ছিড়ে তান্ডব চালিয়েছে। এলাকার মানুষ এবার তাদের প্রার্থীর পক্ষে একজোট হওয়ায় ভয়ে তৃণমূলের লোকজন এসব করছে।

জায়গার মালিক মোজাহার আলী সরকার বলেন, তার অনুমতি নিয়ে আর এস পি নির্বাচনী কার্যালয় তৈরি করেছে। কিন্তু সেখানে জোর করে তৃণমূল তাদের হোর্ডিং লাগিয়ে ঝামেলা পাকিয়েছে।

জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার বলেন, বিষয়টি সেভাবে তার জানা নেই। তবে ছোটখাটো কিছু ঘটে থাকতে পারে। তারা তাদের কর্মীদের শান্তি বজায় রেখে অশান্তির ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *