আলিপুরদুয়ার : ——————-মহাসড়ক নির্মাণের কাজ খুব ধীর গতিতে হচ্ছে। এর ফলে সমস্যায় পড়েছে সলসলাবাড়ি থেকে আলিপুরদুয়ার গামী এলাকার বাসিন্দারা ও নিত্য যাত্রীরা। পুরো সড়ক ধূলোয় পরিপূর্ণ প্রতিনিয়ত ছোটো খাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। এছড়া সড়কে আশেপাশে বাসিন্দারা ধূলোতে অতিষ্ট।
খুব শীঘ্র মহাসড়ক নির্মাণ কাজ করার দাবিতে যতদিন মহাসড়ক না হয় ততদিন অস্থায়ী ভাবে সড়ক মেরামতের দাবিতে এদিন আলিপুরদুয়ার দুই ব্লকের ভেলুরডাভরি এলাকায় সলসলাবাড়ি থেকে আলিপুরদুয়ার গামী সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল ভেলুরডাবরি এলাকার মহিলারা।

