আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে সাপের কামড়ের আর মৃত্যু নয় বাস্তবায়ন করতে উত্তরবঙ্গ জুড়ে প্রচার শুরু হয়েছে, বিশ্ব সর্প দিবসের দিন শুরু হয়েছে কোচবিহারে থেকে,আজ বালুরঘাটেরবাজারে , গঙ্গারামপুর বিএড কলেজ, প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ,সচেতনতা শিবির করা হলো। আমাদের বার্তা সাপে কামড়ে আর মৃত্যু নয়, সাপের কামড়ের চিকিৎসা আছে,এটা মানুষকে বোঝাতে পারলে সাপও বাচবে মানুষ বাঁচবে এবং এই তিন মাস উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের প্রচার অভিযান চলবে। আমাদের লক্ষ্য সাপ ও বাঁচুক মানুষ বাঁচুক। এবং আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই প্রতিটি মহকুমার হসপিটালে ডায়ালাইসিস ও ভেন্টিলেশন এবং প্রতিটি হাসপাতালে সাপের কামড়ের আলাদা বিভাগ চালু করার জন্য চিঠি দেওয়া হবে । আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্চ গঙ্গারামপুর শাখা বিমান মিএ,সম্পাদক কৌশিক দে, সন্তু দে, নন্দদুলাল সরকার।আমরা মানুষের কাছে আবেদন জানাই সাপে কামড় দিলে ওঝার কাছে যাবেন না সরাসরি হসপিটালে যাবেন। আমরা চাই ২০৩০ সালের মধ্যে সাপের কামড় শূন্য নামিয়ে আনা।বর্ষা দিন বাড়ি আসেপাশে জঙ্গল পরিষ্কার রাখুন, রাতে আলো ও লাঠি ব্যাবহার করুন।রাতে শোবার সময় মশারী টাঙিয়ে ঘুমাবেন। সাপের কামড়ের ১০০ মিনিট খুব গুরুত্বপূর্ণ।আমরা বিভিন্ন জায়গায় পোস্টার, লিফলেট ও প্রজেক্টারের মাধ্যমে মানুষকে সচেতন করছি।

