ইট ভাটার শ্রমিকদের রেট বৃদ্ধির দাবিতে বংশীহারী ব্লকের সমস্ত ইট ভাটার শ্রমিক ও মালিক পক্ষদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হলো

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ রবিবার রাজ্য

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক এরিয়াতে ১১ টি ইটভাটা রয়েছে। এই ১১ টি ইট ভাটায় প্রচুর শ্রমিক কর্মরত। দিন যত যাচ্ছে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে কিন্তু বাড়ছেনা শ্রমিকদের পারিশ্রমক। শ্রমিকরা ইটভাটার মালিকদের রেট বৃদ্ধি করার কথা জানালেও রেট বৃদ্ধি হয়নি। বাধ্য হয়ে বংশীহারী ব্লক এরিয়ার সমস্ত শ্রমিক সংগঠনরা রেট বৃদ্ধি করার দাবি জানিয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীদের। শুক্রবার বৈকাল পাঁচটা নাগাদ বুনিয়াদপুর বাস স্ট্যান্ডের তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে বংশীহারী ব্লক এরিয়া ১১ টি ইট ভাটার মালিকদের একত্রিত করে ও ১১ টি ভাটার শ্রমিকদের নিয়ে করা হলো রেট বৃদ্ধির আলোচনা সভা। শ্রমিকরা কাঁচা ইট তৈরি করার রেট ছিল হাজারে ৩১০ টাকা। আর পাকা ইট হাজারে ১৯০ টাকা। শ্রমিক ও ভাটার মালিকদের নিয়ে আলোচনা সভায় কাঁচা এইট ৩২০ টাকা ও পাকায় দুশো কুড়ি টাকা করে রেট বৃদ্ধি করা হয়েছে। খুশি হয়েছে শ্রমিক সংগঠনের সমস্ত কর্মীরা। এদিনের এই রেড বৃদ্ধির আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নামিযুর রহমান, বুনিয়াদপুর শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কোমল সরকার, বংশীহারী ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শংকর ঘোষ সহ বংশীহারী ব্লক এরিয়ার ১১ টি ইট ভাটার মালিক সহ শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *