মালদা, ১৬ মার্চ। । বৃহস্পতিবার দুপুরে মোথাবাড়ি থানার রথবাড়ি হাইস্কুলের এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন পরীক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে কিল,চর, ঘুষি মারে বলে অভিযোগ । তাতে প্রধান শিক্ষকের ঠোঁট কেটে যায়। সেই সময় আরো এক শিক্ষক আক্রান্ত হন। উত্তেজনা থামাতে প্রথমে রথবাড়ি হাইস্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছুটে আসলে, পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে পরীক্ষা কেন্দ্রের ক্লাসরুম লন্ডভন্ড করে দেয় একাংশ পরীক্ষার্থীরা বলে অভিযোগ। যদিও সেই সময় স্কুলে দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরে ঘটনার খবর পেয়ে ওই স্কুলে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ আলোচনার পর পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

