পূরানো দিনে রাজা কিংবা জমিদারেরা নাগরিকদের কোন প্রকার বার্তা পৌছানোর জম্য ঢাক বাজিয়ে প্রচার চালাতো।সেই প্রথাকে অবলম্বন করে মানুষের কাছে আকর্ষনীয় করে তুলতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে ফাইলেরিয়া রোগের রক্ত পরীক্ষার জন্য সচেতন করতে ঢাক বাজিয়ে প্রচার চালানো হচ্ছে।আগামী ২২ ও ২১ সে সেপ্টেম্বর কালিয়াগঞ্জ পৌর এলাকায় ফাইলেরিয়া রোগের আক্রান্তদের চিহ্নিত করতে নাইট ব্লাড সার্ভে শিবির হবে রাতে হবে।২২ তারিখে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চড়কতলা মোড় এবং ২১ তারিখে ১৭ নম্বর ওয়ার্ডে জুনিয়ার বেসিক স্কুলে রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।জেলা স্বাস্থ্য দফতরের পরিচালনায় এবং পৌরসভার ব্যবস্থানায় এই চিহ্নিত করণ শিবির হবে।ফাইলেরিয়া রোগ মূলত মশার মাধ্যমে মানবদেহে ছড়ায়।রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্নয় করা হয়।তাই স্বাস্থ্য দফতর বিভিন্ন এয়াকায় রাত্রিকালীন রক্ত পরীক্ষা শিবির করে ফাইলেরিয়া আক্রান্তদের সন্ধান পেতে চাইছে।কালিয়াগঞ্জ পৌর নাগরিকদের সচেতন করতে ঢাক বাজিয়ে প্রচার শুরু করেছে কালিয়াগঞ্জ পৌরসভা।কালিয়াগঞ্জ শহর জুড়ে ঢাকি রবীন্দ্রনাথ বৈশ্য ঢাক বাজিয়ে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে।পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা।

