গঙ্গারামপুর শহরে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের মহিলাদেরকে নিয়ে মিউজিকাল চেয়ার, যুবকদের নিয়ে উইকেটে বল ছোড়া সহ একাধিক খেলার আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ‘খেলা হবে’ কর্মসূচি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস।
এদিন মহিলাদের জন্য মিউজিকাল চেয়ার এবং যুবকদের জন্য উইকেটে বল ছোড়াসহ একাধিক খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহণকারীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি কৌশিক সাহা ওরফে হ্যালো, গঙ্গারামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনাতন সরকার, মহিলা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভা ধর সাহা,গঙ্গারামপুর এসসি-এসটি-ওবিসি সেলের সভাপতি বাবু চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ডের যুব নেতা প্রসেনজিৎ দাস, ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা আশীষ শর্মা ওরফে বাপ্পা সহ দলের একাধিক নেতৃত্বরা।
বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক কর্মসূচির রূপরেখা নেওয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ। রাজ্য তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুব সংগঠনকে আরও সক্রিয় ও সংঘবদ্ধ করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এবিষয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তথা জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি কৌশিক সাহা ওরফে হ্যালো বলেন,“দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই হাই কমান্ডের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে অন্যান্য ওয়ার্ডেও এধরনের কর্মসূচি করা হবে।”
গঙ্গারামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সনাতন সরকার জানান,“দিদির উন্নয়নকে সামনে রেখে এবং বিধানসভা ভোটের আগে দলকে সংঘবদ্ধ করতেই ‘খেলা হবে’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।” এদিন এমন কর্মসূচিতে দলীয় কর্মী সমার্থকদের ভিড় হয়েছিল ব্যাপক।

