হরিরামপুর:——————–—– রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু এমএসকে জুনিয়ার মাদ্রাসায় পরিচলন সমিতি গঠনে তৃণমূল কংগ্রেসের পাঁচ জন সদস্যকে সেখানে মনোনীত করা হলো আগামী দিনে ওই বলদু এমএসকে জুনিয়ার মাদ্রাসায় পঠন পাঠনের উন্নতি করনের চেষ্টা করবেন এই নতুন কমিটি বলে জানিয়েছেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী ও হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনোজিৎ দাস । জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু এমএসকে জুনিয়ার মাদ্রাসাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় সেখানে বর্তমানে ছাত্রছাত্রীদের সংখ্যা রয়েছে প্রায় ৪০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে পাঁচজন তবে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে সেখানে কোন মাদ্রাসা পরিচালন সমিতির কমিটি না থাকাই এদিন হরিরামপুর ব্লকের আধিকারিকদের সামনেই একটি মিটিং এর মধ্য দিয়ে বিরোধীদের শূন্য করে তৃণমূল কংগ্রেস তাদের পাঁচজন সদস্যকে সেই মাদ্রাসার পরিচালন কমিটিতে যুক্ত করান আগামী দিনে সেই মাদ্রাসায় পঠন পাঠন সহ মাদ্রাসায় ছাত্র-ছাত্রী যেন বেশি হয় সেই দিকে লক্ষ্য রাখবে এই নতুন কমিটি বলে জানিয়েছেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী ও হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস। এদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, ইয়াসিন আলী , হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মনোজিৎ দাস, গোকর্ণ অঞ্চল সভাপতি শহিদুর রহমান, গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নজিবুর রহমান সহ আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

