একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে গঙ্গারপুর জেলা তৃণমূলের পার্টি অফিসে এক সভার আয়োজন

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে গঙ্গারামপুর জেলা তৃণমূলের পার্টি অফিসে এক সভার আয়োজন করা হয়, সেখানে রাজ্যের মন্ত্রী, জেলা তৃণমূলের সভাপতি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ১০ জুলাই দক্ষিণ দিনাজপুর। ২১জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে গঙ্গারামপুর ব্লক কমিটি এক সভার আয়োজন করল জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ,জেলা তৃণমূল সভাপতি সহ একাধিক ব্লক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে গঙ্গারামপুর ব্লক কমিটির তরফে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে শহীদ স্মরনে ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে সভার আয়োজন করা হয়। সেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, ব্লক তৃণমূল সভাপতি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক বিপ্লব মিত্র জানিয়েছেন, রাজ্য তৃণমূল কমিটির নির্দেশে ধর্মতলা চলো শহীদ স্মরণে এই স্লোগানকে সামনে রেখে প্রস্তুতি সভা করা হলো ।প্রচুর পরিমাণে মানুষজন জেলা থেকে আগামী ২১শে জুলাই ধর্মতলায় জড়ো হবে। এই প্রস্তুতি সভাতে নিউমার্কেটে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্যাপক পরিমানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *