একে তো চৈত্রের দাবদাহ চারিদিকে হাহাকার তার ওপরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকান্ড

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

একে তো চৈত্রের দাবদাহ চারিদিকে হাহাকার তার ওপরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকান্ড । ৮ নং বাহিন গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত ভুলকাই বিষ্ণুপুর গ্রামে আজ দুপুরে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা । স্থানীয়দের মতে গ্রামের শাহাবুদ্দিন বাবুর বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে। প্রচন্ড খরার দরুন দ্রুত ছড়িয়ে পরে আগুন । পাশাপাশি চারটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয় । আগুনে গাবলু , সাইদুল ও হোসেন নামের স্নানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয় । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী । দমকল বাহিনীর তৎপরতায় ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে । যদিও ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয় সম্পত্তির । সর্বস্ব খুইয়ে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্তরা । পুড়ে গিয়েছে একাধিক ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র , টাকাপয়সা , কাপর চোপর সমেত সমস্ত কিছু। শুনে নেবো ঘটনার প্রত্যক্ষদর্শীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *