এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর কবরস্থান মোড় এলাকায়। একটি ফাঁকা আম বাগানে জঙ্গলে ভরা পরিত্যক্ত বাড়ির বাইরে দেহ দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় মানিকচক থানায়। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। দেহের মধ্যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়দের বক্তব্য। ধারালো অস্ত্র দিয়ে দেহে আঘাত করা হয়েছে বলে অনুমান। মৃত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। খুন না অন্য কোন ঘটনা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

