এক দিকে যখন প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল জেলা জুড়ে,সেই সুযোগে হরিরামপুর তৃণমূলে ভাঙ্গন ধরিয়েছে জাতীয় কংগ্রেস ।
থাবা বসিয়েছে মন্ত্রী বিপ্লব মিত্রের বিধানসভা হরিরামপুরে ।কোমর বেঁধে মাঠে নেমেছে জাতীয় কংগ্রেস নেতৃত্বরা।
আজ সাংগঠনিক দলীয় কার্যালয় উদ্বোধন করলেন কংগ্রেস নেতৃত্ববৃন্দ ,সেই সাথে দশ টি পরিবার তৃণমূলের কংগ্রেসের ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন আজকের এই সভায়।
উপস্থিত ছিলেন সরফরাজ আলী জেলা কংগ্রেস সহ সভাপতি ,জেলা নেতৃত্ব মিজানুর রহমান,শুকলাল রাম, kd ভৌমিক,আশরাফুল আলি বংশীহারী ব্লক সভাপতি,মর্তুজা আলম চৌধুরী ,ঋজু চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ।
আজ দলীয় কার্যালয় উদ্বোধনের আগে প্রায় দশটি পরিবারকে জাতীয় কংগ্রেসের পতাকা ধরিয়ে যোগদান করান নেতৃত্বরা, পরে পতাকা উত্তোলন করে ও ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন ।
এ বিষয়ে জেলা নেতৃত্ব সরফরাজ আলী জানান আজ আমাদের হরিরামপুর দলীয় কার্যালয় ছিলো না আজ জাতীয় কংগ্রেস দলীয় কার্যালয় উদ্বোধন করা হয় সেই সাথে ১০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করেন। আগামী দিনের আমাদের ভবিষ্যৎ যুবরা ।
আজকে যেভাবে যুবক দেরকে এগিয়ে আসতে দেখেছি এবং উৎসাহিত সে দেখে আমরা খুব আনন্দিত এবং আগামী দিনে এই যুব রাই কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে।
হরিরামপুরের বিভিন্ন প্রান্তে গিয়ে মিটিং করা হবে এবং যুবদেরকে এগিয়ে নিয়ে আসা আমাদের মূল লক্ষ্য।
এ বিষয়ে সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে জাতীয় কংগ্রেসের যোগদানকারী জেড রহমান বলেন তৃণমূল কংগ্রেস দলটা আমার ভালো লাগেনি। আমি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলাম দলের নীতি আমার ভালো লাগেনি তাই আমি জাতীয় কংগ্রেসের যোগদান করলাম।

