কোচবিহার :-
লোকেশন :- তুফানগঞ্জ
এক নাবালিকাকে ধর্ষণ করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বক্সিরহাট থানার পুলিশ । অভিযুক্তকে আসাম বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় । অভিযুক্ত নাম এরশাদ আলী (৪০) । পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১০ তারিখ তুফানগঞ্জ ২ নং ব্লকের বক্সিরহাট থানার অন্তর্গত এক নাবালিকাকে প্রাইভেট থেকে ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি একটি গাড়িতে করে তাকে নিয়ে গিয়ে তার সাথে ধর্ষণ করে বলে অভিযোগ । নাবালিকা কোনরকম বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানানোর পর পরিবারের পক্ষ থেকে বক্সীরহাট থানায় সেদিনে রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পালাতক ছিল । শুক্রবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে আসাম বাংলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে বক্সিররহাট থানার পুলিশ ।
তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক I বৈভব বাঙ্গার জানান, অভিযোগ পাবার পরেই অভিযুক্তর বিরুদ্ধে ১৬৪ ধায়ায় পক্স মামলা করা হয়েছে। অভিযুক্তকে ধরার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং সেই রাতেই নাবালিকাকে মেডিকেলের জন্য পাঠিয়ে দেওয়া হয় । তবে অভিযুক্ত পলাতক ছিল । গোপন সূত্রে ভিত্তিতে শুক্রবার বক্সিরহাট থানার পুলিশ অসাম বাংলা সীমান্তবর্তী অসমের এক জায়গায় হানা দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

