এক হাতে SIR এর ফর্ম অপর হাতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের মুখে কালি লাগানো ছবি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোচবিহার : এক হাতে SIR এর ফর্ম অপর হাতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের মুখে কালি লাগানো ছবি। SIR ফর্ম BLO কে জমা দেবার সময় এমনটাই অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন দিনহাটা বিধানসভার বুড়ির হাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভুলকি গ্রামের ৮ নম্বর বুথের মহিলারা। ওই বুথের BLO এলাকায় SIR ফর্ম জমা নিতে আসলে মহিলার ফর্ম ও নিশীথের মুখে কালি লাগানো ছবি নিয়ে সেখানে আসে। মহিলাদের অভিযোগ গত মঙ্গলবার দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিশীথ প্রামানিক এক এক ব্যক্তির ৩০/৪০ টি করে ছেলে আছে বলে যে মন্তব্য করেছিলেন সেটাতে তিনি গোটা দিনহাটাকে অপমান করেছেন। আর তার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ। পাশাপাশি তারা BLO কে প্রশ্ন করেন তাদের ফর্ম যেভাবে পূরণ করতে হচ্ছে নিশীথ প্রামাণিকের ফর্মও একই ভাবে পূরণ হচ্ছে না। এই বিষয়ে দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন নিশীথ প্রামাণিকের সাম্প্রতিক সময়ের কিছু মন্তব্যের প্রেক্ষিতেই এলাকার মানুষজন এমনটা করেছেন।#,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *