কলকাতায় চতুর্থ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গঙ্গারামপুরের কিশোর সায়ন সরকারের সাফল্য: জিতে নিলো স্বর্ণ ও ব্রোঞ্জ পদক

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ১৪ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের প্রাণসাগর এলাকার কিশোর সায়ন সরকার কলকাতায় আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসাধারণ পারফর্ম্যান্স উপস্থাপন করে। শায়নের সাফল্যে সকলেই তাকে মিষ্টি ভোগ করে অভিনন্দন জানায়। গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত কলকাতাতে ফোর্থ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আন্তর্জাতিক প্রতিযোগিতায় আটটি দেশ অংশগ্রহণ করেছিল সেখানে সায়ন সরকার তার কৌশল ও প্রশিক্ষণের জোরে স্বর্ণপদক ও ব্রোঞ্জপদক অর্জন করে গঙ্গারামপুর তথা জেলা সমাজের গৌরব বৃদ্ধি করেছেন।
সায়ন সরকার বর্তমানে প্রাণসাগর চলুন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।পাঁচ বছর ধরে ভুবন লোহার নামে তার প্রাণসাগর এলাকার বাড়ির পাশে এক ক্যারাটে ও প্রশিক্ষকের অধীনে নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন।পড়াশুনার পাশাপাশি পরিবারের অনুপ্রেরণা এবং আত্মীয়-স্বজনদের সহায়তায় কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সায়ন।
পুরস্কার প্রাপ্তির পরে সায়ন সরকার জানালেন,
“সকলের আন্তরিক উৎসাহ ও সহায়তা পেলে এই অর্জন সম্ভব হয়েছে।ভবিষ্যতে আরও বড় স্তরে দেশের প্রতিনিধিত্ব করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। আমার প্রশিক্ষক ভুবন লোহার দাদা ও পরিবারবর্গের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।”
সায়নের বাবা চন্দন সরকার বলেন,”আমাদের পরিবারের জন্য গর্বের বিষয় এই সাফল্য। সবার ভালোবাসা ও সহযোগিতায় ছেলেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে সে আরও বড় উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী।”
সায়নের মা শেফালী সরকার যোগ করেন,
“আমাদের সন্তান এই ধরনের সম্মান অর্জন করে পরিবারের সবার গর্বিত করেছেন।আমরা তার ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রার্থনা করছি।”
সায়ন সরকারের এ অসাধারণ সাফল্যে গঙ্গারামপুরসহ সমগ্র জেলা আনন্দিত। স্থানীয় সমাজ, শিক্ষকবৃন্দ এবং এলাকার জনগণ তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেছেন সেই সঙ্গে তার প্রিয়জনেরা মিষ্টিমুখ করান সাইনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *