কলেজে পানীয় জলের দাবিতে চাঁচল মহকুমা শাসকের কার্যালয়ের মূল ফটকে ধর্নায় চাঁচল কলেজের ছাত্রছাত্রীরা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

চাচোল: ———–———কলেজে পানীয় জলের দাবিতে চাঁচল মহকুমা শাসকের কার্যালয়ের মূল ফটকে ধর্নায় চাঁচল কলেজের ছাত্রছাত্রীরা। দীর্ঘ ছয় মাস ধরে কলেজে পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা নেই। ব্যাপক ভোগান্তির সম্মুখীন ছাত্র-ছাত্রীরা। বিগত দুই মাস আগে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে কলেজ চত্বরে সাবমারসিবল পাম্প বসানোর কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ সেই সময় নিম্নমানের কাজ হচ্ছিল। প্রতিবাদ করে কলেজের ছাত্র সংগঠন। তারপর থেকেই বন্ধ কাজ। একাধিক বার আধিকারিকদের দপ্তরে ঘোরাঘুরি করেও কোন সুরাহা হয়নি। তারপরেই এদিন মহাকুমা শাসক কার্যালয়ের মূল ফটকের সামনে বসে ধর্ণা বিক্ষোভ কলেজের ছাত্র-ছাত্রীদের। যার নেতৃত্বে রয়েছে চাচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *