কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অধিন মহেশপুর এলাকায় বচসার জেরে গন্ডগোল বাধে আচঙ্কায় ফইজাল রহমান নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাদিকুল রহমানকে।বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় বাসিন্দারা তরিঘড়ি গুরুতর আহত অবস্থায় ফইজাল রহমানকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মণ হয় তৃণমূল নেতৃত্ব।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত ফইজাল রহমানকে আটক করেছে কালিয়াগঞ্জ থানার নিয়ে আসে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

