গঙ্গারামপুর ৫ নভেম্বর দক্ষিণ দিনাজপুর——————কালী পূজার মধ্যে দুস্থ মানুষজনদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো একটি ক্লাবের সদস্যরারা।দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় বাজারের মিত্র সংঘের তরফে প্রায় হাজারজন গরিব দুঃস্থ মানুষজনদের হাতে শীতবস্তু তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সহ উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে বিপ্লব বাবু ছাড়াও একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।ক্লাব কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় বাজারের মিত্র সংঘ নামে এই ক্লাবটি মানুষজনদের পাশে থেকে সব সময় কাজ করে যায়। সেটা বন্যার সময় হোক বা কোভিড় ১৯এর মত পরিস্থিতি সময় হোক। সাধারণ মানুষ জন কোন বিপদে পড়লেই এই ক্লাবের সদস্যরা তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যান। প্রতিবছরই বিরাট আকারে শ্যামাপূজো করে সকলের নজর কেড়েছে মিত্র সংঘ ক্লাবের সদস্যরা। কালীপুজোর মধ্যেই মিত্র সংঘ ক্লাবের সদস্যরা কালী পুজো করার পাশাপাশি বিরাট আকারে দুস্থ মানুষজনদের জন্য এক বস্ত্রদান শিবিরের আয়োজন করল।বস্ত্রদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। সেখানে রাজ্যের মন্ত্রী বিপ্লব বাবু ছাড়াও ব্যবসায়ী সমিতির অন্যতম সভাপতি কমলেশ ফৌজদার, ১০ নম্বর ওয়ার্ডের প্রাপ্তন কাউন্সিলর তুলসীপ্রসাদ চৌধুরী,সমাজসেবী কাঞ্চন সেন,গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধান,হিলি থানার বড়বাবু বিশ্বজিৎ বর্মন,মিত্র সংঘের অন্যতম সদস্য বাবু চৌধুরী সহ মিত্রসহ ক্লাবের একাধিক সদস্যরা।এদিন উপস্থিত বিশ্বজনদের হাত দিয়েই প্রায় হাজার খানেক দুস্থ মানুষজনদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মিত্র সংঘ ক্লাবের অন্যতম সদস্য বাবু চৌধুরী জানিয়েছেন, সারা বছরে আমাদের ক্লাব মানুষজনদের পাশে থেকে কাজ করে যায়। পুজোর সময় এবার হাজারজন মানুষজনের হাতে শীতবস্তু তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে আমরা মানুষজনদের পাশে থেকে সমাজ সেবামূলক কাজ করে যাব। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এই ক্লাবের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন। গঙ্গারামপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বড়বাজার মিত্র সংঘ ক্লাবের এমন উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

