শিলিগুড়ি:- ২৫ দিনের শিশু কন্যাকে কুয়ায় ফেলে দিল মা।ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি পুরনিগমের ৩৮নম্বর ওয়ার্ডে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা ও স্থানীয় কাউন্সিলর দুলাল দত্ত।এরপর দির্ঘ প্রচেষ্টার পর কুয়ো থেকে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ।পুলিশ পৌঁছে ওই শিশুটির মাকে আটক করে থানায় নিয়ে যায়।মায়ের নাম অষ্টমী গোস্বামী,বাবা নয়ণ মনি গোস্বামী।পরিবার সুত্রে জানাগেছে ওই নির্দয়ি মা মানসিক ভারসাম্যহীন।শিশুটিকে জন্ম দেওয়ার পর থেকেই তাকে কুয়োতে ফেলায় বেশ কয়েকবার চেষ্টা চালায়।মঙ্গলবার সকালে যখন তার স্বামী কন্যা সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন,ঠিক তখন শিশুটিকে নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দেয় সে।স্বামী বিষয়টি বুঝতে পেরে তরিঘিরি দমকল বিভাগকে খবর দিলে তারা এসে কুয়োর জল ফাকা করে শিশুটির দেহ উদ্ধার করে। সাত সকালে এমন ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

