কোলকাতা থেকে ভার্চুয়ালভাবে গঙ্গারামপুর শহরের ৫টি দুর্গাপুজোর সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্লাব গুলিতে উপস্থিত থাকলেন বিশিষ্টজনেরা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১২ অক্টোবর দক্ষিণ দিনাজপুর   ———–——– একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোলকাতা থেকে ভার্চুয়ালভাবে শহরের ৫টি দুর্গাপুজোর সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের বড়বাজারের ইযুথ ক্লাব শহরের ১৪নম্বর ওয়ার্ডের পূর্বহালদারপাড়ায় অবস্থিত চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব বিডিও অফিস মোড়ের নাট্য সাংসদ ক্লাব, হাইস্কুল পাড়ার চৈতালি ক্লাব, ও শহরের আরো একটি ক্লাবের সূচনা করেন তিনি।অনুষ্টান গুলিতে রায়গঞ্জ পুলিশ জেলার ডিআইজি ,গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কোলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালভাবে দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি দুর্গাপুজোর সূচনা করেন। সেই সঙ্গে গঙ্গারামপুর শহরের ৫টি নামকরা দুর্গাপুজোর সুচনা করেন মুখ্যমন্ত্রী।এদিন গঙ্গারামপুর শহরের ৮নম্বর ওয়ার্ডের বড়বাজারের ইয়ুথক্লাবে মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর সুচনার অনুষ্ঠানে রায়গঞ্জ পুলিশ জেলার ডিআইডি প্রসুন ব্যানার্জী। সেখানে ডিআইজি ছাড়াও গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, অতিরুক্ত পুলিশ সুপার গ্রামীণ ডেনডুপ শেরোপা,থানার টাউন অফিসার বিশ্বজিৎ বর্মন, ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেশ ফৌজদার, সমাজসেবী সাব্দুল মিত্র, ক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন সেন সহ আরো অনেকেই।
এবিষয়ে ইয়ুথক্লাবের অন্যতম সদস্য কাঞ্চন সেন জানিয়েছেন, আমাদের পুজো মুখ্যমন্ত্রী সুচনা করেছেন তাঁর জন্য ধন্যবাদ জানাই।
শহরের ১৪নম্বর ওয়ার্ডের পূর্বহালদারপাড়ায় অবস্থিত চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাবের পুজোর সুচনা করেন ব্লকের বিডিও দাওয়া শেরপা।সেখানে ক্লাবের অন্যতম সদস্য সনৎ দত্ত, দুলাল ঘোষ, জগনাথ ঘোষ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বিডিও অফিস মোডের নাট্য সাংসদ ক্লাব ও হাইস্কুল পাড়ার চৈতালি ক্লাবের মুখ্যমন্ত্রী সুচনা করার পরে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ ক্লাবের আরো অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও গঙ্গারামপুর শহরের আরো একটি ক্লাবের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেও পুরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
গঙ্গারামপুর শহরের এই পুজো গুলি এবার জেলার মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলবে বলে মনে করছে অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *