ফের লোকালয়ে হাতির তান্ডব!খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দুলাল জোত এলাকায় খাবারের খোঁজে এসে ৩টি বাড়ি ভাঙল হাতি।খড়িবাড়ি সংলগ্ন টুকরিয়াঝাড় জঙ্গল থেকে দুলাল জোত ২টি হাতি আসে হাতি।প্রথমে বিজয় তামাং নামে এক ব্যক্তি পাঁচিল এবং পরে মিঠুন সিংহ ও রঞ্জিত সিংহের ঘরে দেওয়াল ভেঙে চাল ও আটা খেয়ে ফেলে হাতি দুটি।হাতি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে হাতি দুটি বনে ফিরে যায়।যদিও গোটা ঘটনায় ক্ষতিপূরণের দাবি ও বন দপ্তরের টহলদারি দাবি জানান স্থানীয়রা।ঘটনার পর আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা।

