খুঁটি পুজোর মধ্যদিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি কাজ শুরু করল গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাব।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,৯ জুলাই : ———–
দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের দুর্গা পুজো গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাব। প্রতিবছর নতুন নতুন থিম তুলে ধরে ক্লাব কর্তারা দর্শকদের কাছে চমক তুলে ধরে থাকেন। এবছরও চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাবের দুর্গা পুজো ৪৪ বছরে পা রাখল। ৪৪ বছরে এবারে আফ্রিকার জনজাতির চিত্র ফুটিয়ে তোলা হবে। পরিবেশ বান্ধবের কথা মাথায় রেখে বাঁশ,কাঠ ও হোগলা পাতার কারু কার্য্যে প্যান্ডল ফুটিয়ে তুলবে মেদিনীপুরের কাঁথির সন্ধ্যা ডেকোটেরাস। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাবের সভাপতি সনৎ কুমার দত্ত,অন্যতম কর্মকর্তা শিশির ঘোষ,তোতন সাহা মলয় রাহা,জগন্নাথ ঘোষ প্রমুখ।
চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাবের সভাপতি সনৎ কুমার দত্ত বলেন,এবারে আমাদের ক্লাবে দুর্গা পুজো ৪৪ বছরে পড়ল।প্রতিবছর আমরা নতুন নতুন থিম দর্শকদের কাছে তুলে ধরি। এবছর আমাদের আর্কষণ আফ্রিকার জন জাতি। পরিবেশ বান্ধবের কথা মাথায় রেখে বাঁশ,কাঠ ও হোগলা পাতার কারুকার্যে এসব ফুটিয়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *