গঙ্গারামপুরের একটি লজে আজাদ হিন্দ অসংগঠিত শ্রমিক ইউনিয়ন টিইউসিসির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়, শ্রমিকদের ভিড় হয়েছিল ভালই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ৩ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :———–-আজাদ হিন্দু অসংগঠিত শ্রমিক ইউনিয়ন ইউটিসিসির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের একটি লজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বহু শ্রমিকেরা উপস্থিত ছিলেন। সভাতে শ্রমিকদের ভিড় হয়েছিল ভালই। আজাদ হিন্দ অসংগঠনের শ্রমিক ইউনিয়ন টিইউসিসির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছিল শহরের একটি লজে। জানা গেছে, শ্রমিকদের স্বার্থে এই ইউনিয়নটি সারা রাজ্য জুড়েই কাজ করে চলেছে।অনুষ্ঠানে সকল শ্রমিকদের আহ্বান করানো হয় এই পোটালে নিজেদের নাম নথিভুক্ত করানোর জন্য। সেইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা গুলি রয়েছে তা থেকে যেন শ্রমিকেরা বঞ্চিত না হন তার জন্যই আজাদ হিন্দ অসংগঠিত শ্রমিক ইউনিয়ন টিইউসিসির উদ্যোগে সভার আয়োজন করা হয়। শ্রমিকদের স্বার্থে কি কি সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো বলা হয় এদিনের এই সবার মধ্য দিয়ে। দুর্ঘটনা যদি কোন শ্রমিকের মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা পাবে তাদের পরিবার। সেইসঙ্গে পিএমএস ওয়াইএ শ্রমিকেরা যুক্ত হলে ৬০ বছর বয়সের পরে পেনশন পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও তারা পেতে পারেন উপস্থিত নেতৃত্বরা জানান। প্রবাসী শ্রমিকদের কাজের জায়গায় রেশন পাওয়ার ব্যবস্থা রয়েছে। বিভিন্নভাবে তারা শ্রমিকদের সেই সুযোগ-সুবিধার কথাগুলি বুঝান। সংগঠনের রাজ্য অফিস ,২৮/১ পূর্ব ঘোষপাড়া রোড, শ্যামনগর কলকাতাতে অবস্থিত। তাদের এই সংগঠনটি সারা রাজ্য জুড়েই কাজ করে যাচ্ছে শ্রমিকদের স্বার্থে সংগঠনিক সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে টিইউসিসির অনুমদিত পশ্চিমবঙ্গ অসংগঠিত শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ইউটিসিসি রাজ্য কমিটি সদস্য ।মহাম্মদ মাইদুল ইসলাম (কিরণ ),
রাজ্য সম্পাদ মন্ডলীর সদস্য ও কৃষি ইউনিয়ন সাধারণ সম্পাদক অভয় শর্মা, টিইউসিসির অনুমোদিত পশ্চিমবঙ্গ মৎস জীবি ইউনিয়ন সাধারণ সম্পাদক অম্বিয়া হোসেন, টিইউসিসির সভাপতি ,দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির নেতা সাইফুদ্দিন সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এবিষয়ে অনুষ্ঠান শেষে সংগঠনের রাজ্য ও জেলা কমিটির নেতারা জানান, আমরা শ্রমিকদের স্বার্থে রাজ্য জুড়ে কাজ করে চলেছি,যা আগামী দিনেও অসংগঠিত শ্রমিকদের স্বার্থে আমাদের সংগঠন কাজ করে যাবে রাজ্যজুড়ে। সংগঠনের এদিনের সভাতে অসংগঠিত শ্রমিকদের ভিড় হয়েছিল ভালই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *