গঙ্গারামপুরের কাদিঘাট আইটিআই পলিটেকনিক কলেজে বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ ডেপুটেশন আন্দোলন করল ছাত্রছাত্রীরা৷

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

গঙ্গারামপুর 29 সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :——–বেশিরভাগ পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা ফেল করে পাস করানোর দাবিতে
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে কাদিঘাটে অবস্হিত আই আই টি পলিটেকনিক কলেজে৷ ছাত্রছাত্রীদের অভিযোগ দ্বিতীয় সেমিস্টারে বেশিরভাগ ছাত্রছাত্রীকে ফেল করানো হয়েছে৷ ডেপুটেশন দিল কলেজের দায়িত্বে থাকা আধিকারীককে৷ যদিও এবিষয়ে কলেজ কর্তপক্ষ কোনও কিছুই বলতে চায়নি৷

গঙ্গারামপুরের কাদিঘাট এলাকায় অবস্থিত ঐই পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা নেহাতই কম নয়৷ এবছর এই কলেজ থেকে তৃতীয় সেমিস্টারে বহু ছাত্রছাত্রী পরিক্ষায় বসেছিল৷ অভিযোগ, পরীক্ষার রেজাল্ট বেরোতেই দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করেছে৷ এই বিষয়ে ফেল করা দুই ছাত্র অভিযোগ করে বলেন— আমরা ভালো পরীক্ষা দিলৈও আমাদের ফেল করানো হয়েছে৷ সেজন্যই ডেপুটেশন দেওয়া হল৷
যদিও এ বিষয়ে কলেজ কতৃপক্ষ মুখ খোলেন নি৷
এই ঘটনায় রিতিমত শোরগোল পরেছে গঙ্গারিমপুর সহ জেলাজুড়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *