গঙ্গারামপুরে ট্রাফিক ওসি ফুলবাড়ী এলাকার যানবাহন নিয়ন্ত্রনে সমস্যা সমাধান করে সাধারণ মানুষজনদের পাশে দাঁড়ালেন, ট্রাফিক ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২১ মে দক্ষিণ দিনাজপুর—————–—– যানজট মুক্ত করে এলাকাবাসীদের পথ চলাচলের সুবিধা করে দিলেন ট্রাফিক ওসি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ী এলাকাতে গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধান ট্রাফিক ইউনিটের টিম নিয়ে গিয়ে এমন উদ্যোগ নেন।যেখানে পথচারীদের পথ চলতে সমস্যা হচ্ছিল সেই রাস্তার দু’ধারে জমে থাকা মাটি সহ টোটোগুলিকে যানবাহন নিয়ন্ত্রণ করে পথচারী সকলের সুবিধা করে দেন। ট্রাফিক ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী,পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে সকলেই। কিছুদিন আগে গঙ্গারামপুরের ট্রাফিক ওসি হিসেবে কাজ যোগদান করেছেন তরুণ যুবক পুলিশ অফিসার এসআই রজত প্রধান।জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন জায়গাতে তিনি তার ট্রাফিক ইউনিটের টিমকে নিয়ে ট্রাফিক ইউনিটকে সাজিয়ে তুলে সাধারণ মানুষজনদের ভালো পরিষেবা দিয়ে আসছেন। ইতিমধ্যেই তিনি তীব্র গরমের মধ্যে পরিষেবা দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের কাজে উৎসাহ জাগানোর জন্য গঙ্গারামপুর শহরে ট্রাফিক ইউনিটে কাজ করার সিভিক ভলেন্টিয়ারদের হাতে পাণীয় জল, গ্লুকোজ সহ-বিভিন্ন ধরনের জিনিসপত্র বিলি করে ট্রাফিক ইউনিটের সিভিক ভলেন্টিয়ারদের কাজে উৎসাহ বাড়িয়ে এসেছেন। গঙ্গারামপুর ট্রাফিক ইউনিট সূত্রে জানা গেছে, গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ী থেকে পানসাগর পর্যন্ত যাওয়ার যে রাস্তা সেই ফুলবাড়ী এলাকার উদয় পঞ্চায়েতের আগে বহুদিন ধরে রাস্তার পাশে মাটি পড়ে থাকায় নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছিল।তার মধ্যে কিছু টোটো সেখানে যাত্রী উঠানামা করায় যানজট বেড়েই চলছিল বলে জানা গিয়েছে। বিষয়টি জানার পরে গঙ্গারামপুরে ট্রাফিক ওসি রজত প্রধান তার ট্রাফিক ইউনিটের টিম নিয়ে গিয়ে যেখানে মাটি জমা ছিল তা পরিষ্কার করে যানজটে যেন কোন সমস্যা না হয় সে বিষয়ে কাজ করেন। সেখানে যেন টোটোর কারণে কোনভাবে যানজটের সৃষ্টি না হয় তার ব্যবস্থা করেন তিনি নিজে উদ্যোগ নিয়ে। এবিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দা তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় গুপ্তা জানিয়েছেন,ট্রাফিক অফিসারের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এতে অনেক সমস্যা সমাধান হলো। উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয় রায় জানিয়েছেন,ভালো লাগছে সমস্যার সমাধানে ট্রাফিক ওসিকে এগিয়ে আসার জন্য। সমস্যা সমাধান করায় তাকে ধন্যবাদ জানাই । এবিষয়ে গঙ্গারামপুরে ট্রাফিক ওসি রজত প্রধান জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা সব সময় এমন কাজ করে যাচ্ছি।এমন সমস্যা সমাধান করতে সব সময় এমন কাজ করে যাব। গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *