গঙ্গারামপুরে বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার তরফে দেবর্ষি নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহ পালন করা হল সরস্বতী শিশুমন্দির বিদ্যাপীঠে, সম্মান জানানো হলো সাংবাদিক ও সাহিত্যিকদের-সাধুবাদ জানালেন সকলেই

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ২৫মে দক্ষিণ দিনাজপুর—————————-—-বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার তরফে দেবর্ষি নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহ জ্যৈষ্ট কৃষ্ণ প্রতিপদ তিথিতে অনুষ্টানের আয়োজন করা হয়। রবিবার বিকেলে বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার তরফে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১১নম্বর ওয়ার্ডের সরস্বতী শিশুমন্দির বিদ্যাপীঠে এমন অনুষ্টানের আয়োজন করা হয়। সেখানে গঙ্গারামপুর মহকুমার বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মীরাও।
এই প্রথম গঙ্গারামপুর মহকুমাতে আয়োজিত হয় দেবর্ষি নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহ। বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার তরফে গঙ্গারামপুর শহরের ১১নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ার সরস্বতী শিশুমন্দির বিদ্যাপীঠে দেবর্ষি নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহ জ্যৈষ্ট কৃষ্ণ প্রতিপদ তিথিতে অনুষ্টানের আয়োজন করা হয়। সেখানে দক্ষিণ দিনাজপুর জেলা সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক চয়ন হোড়, ক্লাবের সম্পাদক তথা সাংবাদিক শীতল চক্রবর্তী ,সাংবাদিক তথা সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নারায়ন বসাক, সাংবাদিক তথা ক্লাবের কোষাক্ষধ্য অমল দাস, আমার নিউজের বিশিষ্ট সাংবাদিক তথা জেলার বিশিষ্ট সাহিত্যিক অজিত ঘোষ, স্টার সংবাদের সাংবাদিক তথা ক্লাব সদস্য রাজিবুল হক,আমার নিউজের চিত্র সাংবাদিক তথা ক্লাব সদস্য বাসুদেব দাস সহ বহু সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের হাতে সম্মান তুলে দেন বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার জেলা আহ্বায়ক পীযুষ কান্তি সরকার, বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার গঙ্গারামপুর মহকুমার সঞ্চালক বলরাম দাস, অনুষ্টানে উপস্থিত অধ্যাপক অশ্রুকর্ণা দত্ত, অভিজিৎ সরকারেরা সাংবাদিকদের হাতে সম্মান তুলে দেন।
এবিষয়ে, বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার গঙ্গারামপুর মহকুমার সঞ্চালক বলরাম দাস বলেন, দেবর্ষি নারদ ছিলেন প্রথম সাংবাদিক। তাই বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার তরফে দেবর্ষি নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহ অনুষ্টানের আয়োজন করা হয়।যা সাংবাদিকদের সম্মান জানানো হল।
সাংবাদিক তথা সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশন জেলা সম্পাদক শীতল চক্রবর্তী বলেন, আগের দিনের মত দেবর্ষি নারদ হয়ত এক ধরনের সাংবাদিকতা করতেন কিন্তু বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন পাল্টে গিয়েছে। সাংবাদিকেরা এখন বহু কষ্টে তাদের সাংবাদিকতা করে থাকেন। এমন অনুষ্টানে এসে ভালো লাগল। বিশ্ব সংবাদ কেন্দ্র সংস্থার তরফে দেবর্ষি নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহের আয়োজন হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই।

করায় সকলেই সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *