গঙ্গারামপুর 30 নভেম্বর দক্ষিণ দিনাজপুর—————–—–অপরাজিতা বিলটিকে কেন্দ্রীয় সরকার আইনে পরিণত করার পদক্ষেপ গ্রহণ করার দাবিতে আন্দোলনে নামল তৃণমূল টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে একটি মিছিল বের করা হয়।যে মিছিলে পা মেলান শহর তৃণমূল কংগ্রেস ও ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্বরা। সেদিন বিকালে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে অপরাজিতা বিলটিকে আইনে কেন্দ্রীয় সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে তার দাবিতে বিরাট মিছিল বের করা হয় গঙ্গারামপুর শহর জুড়ে।যে মিছিলে পা মেলান গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন সেন, তৃণমূল নেতা প্রশান্ত মিত্র,গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি , তৃণমূল নেতা রতন ঘোষ, তৃণমূল মহিলা নেত্রী শম্পা ঘোষ বিশ্বাস, সহ আরো অনেকই।
এবিষয়ে তৃণমূল নেতা প্রশান্ত মিত্র বলেন, মহিলা ও শিশুদের সুরক্ষা সংক্রান্ত যে অপরাজিতা বিলটি কেন্দ্রীয় সরকারকে পাস করতে হবে,এই দাবিতে আন্দোলন করা হলো।
মহিলা এক তৃণমূল নেত্রী বলেন, এমন বিলের জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। এমন আন্দোলনে ভিড় হয়েছিল ভালই।

