গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস ও জেলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে গঙ্গারামপুর পৌরসভা চারটি ওয়ার্ডে দিদির দুত কর্মসূচি পালন করা হলো, উপস্থিত জেলা তৃণমূল সভাপতি, পৌরসভার ভাইস চেয়ারম্যান, টাউন  তৃণমূল সভাপতি সহ একাধিক কাউন্সিলেরা,কর্মীর সমর্থকদের ভিড় হলো বেশ কয়েকটি ওয়ার্ডের ব্যাপক 

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

গঙ্গারামপুর  ৬ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর :      একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চারটি ওয়ার্ডে দিদির দূত কর্মসূচির আয়োজন করলো টাউন ও জেলা তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১২ ,১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ড গুলির  ওয়ার্ডে বিভিন্ন জায়গায় জেলা সভাপতি থেকে শুরু করে পৌরসভার ভাইস চেয়ারম্যান,সহ একাধিক কাউন্সিলরদের সঙ্গে  নিয়ে এমন কর্মসূচীর আয়োজন করা হয়। সরকারি পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে কিনা জানতে চান জেলা সভাপতি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে, তারা পরিষেবা পেয়ে খুশি হয়েছেন বলে জানান বেশ কয়েকদিন ধরেই চলছে, দিদির দুত কর্মসূচি। ইতিমধ্যেই ব্লকের বিভিন্ন এলাকায় জেলা সভাপতি থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা কর্মীরা সেই অনুষ্ঠান শেষ করেছেন। ইতিমধ্যে শহর এলাকায় শুরু হয়েছে দিদির দূত এই কর্মসূচি। বুধবার ছিল গঙ্গারামপুর পৌরসভা ১২,১৩,১৪,১৫নম্বর ওয়ার্ড গুলিতে এমন অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার, টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি রাজু ভট্টাচার্য, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল নেতা রাকেশ পন্ডিত , অমল সরকার, তৃণমূল নেতা কাঞ্চন সেন, সুব্রত মুখোপাধ্যায় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার স্বামী,১৫নম্বর ওয়ার্ডের এই কর্মসূচিতে কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস ,তৃণমূল নেতা বিশ্বজিৎ দে, সুভাষ দে, লক্ষীকান্ত সরকার, গৌড় সাহা সহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্বের উপস্থিত ছিলেন। তবে এদিন ১২ নম্বর ওয়ার্ড ব্যাপক কর্মী সমর্থক যেমন ভিড় হয়েছিল,তেমনই ১৫ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের ব্যাপক ভিড় হয়েছিল। তুলনামূলকভাবে ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের কার্যত দেখা পাওয়া সেইভাবে পাওয়া যায়নি বলে অনেকেই মনে করেছেন।  বুধবার সকালে গঙ্গারামপুর পৌরসভা ১২নম্বর ওয়ার্ডের একটি রাধাগোবিন্দ মন্দির পূজা দিয়ে এমন কর্মসূচি করেন জেলা সভাপতি সভা উপস্থিত একাধিক কাউন্সিলর সহ তৃণমূল নেতা কর্মীরা।পরে ১৩-১৪ নম্বর ওয়ার্ডের যাওয়া হয়। ১২ নাম্বার ওয়ার্ডের বসাকপাড়া এবং ১৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ির বিভিন্ন এলাকা গুলিতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড়ও ছিল ব্যাপক পরিমাণে।                                                     জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, গ্রামগঞ্জে দিদির দূত কর্মসূচি শেষ করার পরে শহরের ওয়ার্ড গুলিতে প্রচারে নামা হয়েছে।মানুষজনের প্রচুর সাড়া মিলেছে। ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি পৌরসভার ভাই চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসের ওয়ার্ডে রাত্রি যাপন করা হবে। আগামীতেই বাকি ওয়ার্ড গুলি এমন কর্মসূচি পালন করা হবে।     তবে এদিন ১২ এবং ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জমায়েতে সভাপতি সহ উপস্থিত তৃণমূল নেতৃত্বরা দারুন খুশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *