দেশের সেরা সাংসদ তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতিকে গঙ্গারামপুর বিজেপি টাউন মন্ডল কমিটির তরফে গঙ্গারামপুরে সংবর্ধনা দেওয়া হল বিজেপির একাধিক নেতৃত্বদের তরফে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

গঙ্গারামপুর ১ এপ্রিল দক্ষিণ দিনাজপুর :দেশের সেরা সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতিকে সম্মান দিলে দল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন বিজেপি মন্ডল কমিটির তরফে গঙ্গারামপুরে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিজেপি বিধায়ক, বিজেপির জেলা সভাপতি, টাউন বিজেপি মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজেপির নেতৃত্বরা দেশের সেরা সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে সম্মান জানান। ২০১৯সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রথমবারে প্রার্থী হয়ে ব্যাপক ভোটে হারিয়ে দেন বিশিষ্ট নাট্যকার তথা তৎকালীন জেলা তৃণমূলের সভাপতি অর্পিতা ঘোষকে।উচ্চশিক্ষায় শিক্ষিত বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার জেলাবাসীর জন্য তার সাংসদ কোঠায় টাকা দিয়ে কাজ শুরু করেন। এরপরে তাকে বিজেপি দল রাজ্য বিজেপি সভাপতি পদে নিযুক্ত করেন। বিজেপির জেলা সদর দপ্তর সূত্রে জানা গেছে, বালুরঘাটের এই সাংসদ বর্তমান সময় পর্যন্ত দেশের মধ্যে বেশি প্রশ্ন করার নম্বরে তিনি এগিয়ে রয়েছেন। ইতিমধ্যেই দেশের সেই সম্মান রাজ্য বিজেপির সভাপতি তথা বালুঘাটের সাংসদ সেই সম্মান পেয়েছেন।এদিন বিকেলে গঙ্গারামপুর টাউন বিজেপি মন্ডল কমিটির তরফে তাকে সম্মান জানানো হয়। তাকে সম্মান জানান গঙ্গারামপুর বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, জেলা বিজেপি সভাপতি সরূপ চৌধুরী, বিজেপি নেতা অশোক বর্ধন, সনাতন কর্মকার, প্রদীপ সরকার, টাউন বিজেপি মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ আরো অনেকেই। এদিন এমন সম্মান পাবার পরে বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, এই সম্মান আপনাদের সকলের। আগামীতেও আমাদের আশীর্বাদ পেলে সেই কাজ করে যাব। জেলা বিজেপির সভাপতি সরুপ চৌধুরী জানিয়েছেন,এমন সন্মান দিতে পেরে আমরা দারুন খুশি। গঙ্গারামপুর বিজেপির টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ জানিয়েছেন, আমাদের এমন আমাদেরকে পেয়ে আমরা সব সত্যিই খুবই খুশি হয়েছি। এদিকে অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় হয়েছিল ব্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *