গঙ্গারামপুর থানার পুলিশ ২৪ ঘন্টা কাটতে না করতে চোরাই লড়ি উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে লড়ির খালাসিকে গ্রেপ্তার করেছে।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,২৩ এপ্রিল :——–— ২৪ ঘন্টা কাটতে না করতে চোরাই লড়ি উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। সেই সঙ্গে লড়ির খালাসিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বুদ্ধিরাম বেসরা (২৫ )। তাঁর বাড়ি পতিরাম থানার বাকুলি গ্রামে। অভিযোগের ২৪ ঘন্টা পার হতে না হতে চোরাই লড়ি উদ্ধারে স্বাস্তির হাফ ছেড়েছেন গাড়ি ব্যবসায়ীরা।
গঙ্গারামপুর শহরের বসাক পাড়ার বাসিন্দা রামগোপাল বিশ্বাস। তাঁর একটি ১৪ চাকার লড়ি রয়েছে। গত ১৯ তারিখ রাতে চালক শহরের পুনর্ভবা সেতু সংলগ্ন পিডাব্লউডি পাড়ার সামনে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে লড়িটিকে রেখে বাড়িতে যান। পরদিন সকালে চালক লড়িটিতে আনতে গেলে দেখেন সেটি নেই। ৫১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে লড়ি উধাও হবার ঘটনায় গাড়ি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। গাড়ির মালিক বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও খুঁজে না পেয়ে রামগোপাল বাবু শুক্রবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানায় লড়ি চুরির অভিযোগ দায়ের করেন। লড়ি চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ। এরপরেই গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নির্দেশে এসআই বিশ্বজিৎ বর্মনের নেতৃত্ব অন্যান্য পুলিশ কর্মীরা অভিযান শুরু করে। তদন্তে নেমে পাড়ি দেয় পুরাতন মালদায়। গতকাল রাতেই পুরাতন মালদা থেকে চোরাই লড়িটি উদ্ধার করে গঙ্গারামপুরে নিয়ে আসে। সেই সঙ্গে লড়ির খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতকে আদালতে তোলা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *