গঙ্গারামপুর থানার রামদেবপুরে পারিবারিক অশান্তির কারণে আদিবাসী যুবক বিষ খেয়ে আত্মহত্যা করল, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৭ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর :———-পারিবারিক অশান্তির কারণে এক আদিবাসী যুবক বিষ খেয়ে আত্মহত্যা করলো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর থানা রামদেবপুর এলাকায়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে তড়িঘড়ি গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করলে এদিন সকালে তার সেখানেই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে বিষ খেয়ে আত্মহত্যা করা ওই আদিবাসী যুবকের নাম ষষ্ঠী টুডু বয়স (২৩) বছর। তার বাড়ি গঙ্গারামপুর থানার রামদেবপুর এলাকায়। মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার রাতে পারিবারিক অশান্তির কারণে পরিবারের সবার অলক্ষে বিষ খেয়ে নেয়। পরে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ওই যুবককে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হলে এদিন সকালে তার সেখানেই মৃত্যু হয়। মৃতের এক প্রতিবেশী জানিয়েছেন,পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা ঘটেছে সে বলে শুনেছি।ভাবতেই পারেনি এমন কান্ড করবে সে।গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুঘাট মর্গে পাঠিয়ে দিতে শুরু করেছে। এমন ঘটনায় মৃতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *