গঙ্গারামপুর,৭সেপ্টেম্বর : ————-নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ গঙ্গারামপুর থানার সুকদেবপুর গঙ্গারঘাটের পুনভর্বা নদী থেকে দেহ উদ্ধার করল পুলিশ।ঘটনাটি ঘটেছিল বুধবার দুপুরে গঙ্গারামপুর থানার সুকদেবপুর গঙ্গারঘাটে পুনভর্বা নদীতে। বৃহস্পতিবার সকালে ওই এলাকার কিছুটা দুর থেকে ডুবুরি নামিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।এদিন কিশোরের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসে পরিবারসহ এলাকা জুড়ে। বুধবার দুপুরে গঙ্গারামপুরের গঙ্গারঘাট পুনর্ভবা নদীতে স্নান করতে গিয়েছিল মৃত কিশোরসহ তিন বন্ধু। তারা নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয়।তাদের মধ্যে দুইজনকে উদ্ধার করে এলাকার গ্রামবাসীরা পুলিশি সহযোগিতায় হাসপাতালে ভর্তি করে।কিন্তু নদীতে তলিয়ে যায় অপর এক বন্ধু। গঙ্গারামপুর থানা পুলিশ জানিয়েছে, নদীতে নিখোঁজ হয়ে যাওয়া মৃত ওই নাবালকের নাম গোবিন্দ দাস (১৬)।তার বাড়ি শুকদেবপুর দাসপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার সুকদেবপুর গঙ্গারঘাটে পুনভর্বা নদীতে।পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে উদ্ধার হওয়া দুই নাবালক বন্ধুর চিকিৎসা চলছে গঙ্গারামপুর কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে।তাঁরা হল নারায়ন দাস (১৫) ও সুমন দাস (১৬)। ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে ছুটে যায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডেনডুপ সেরপা, মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য,গঙ্গারামপুর থানার আইসি শান্তর মিত্র, টাউন অফিসার বিশ্বজিৎ বর্মন, এসআই সুমীর কর্মকার সহ আরো অনেকেই।নিঁখোজ নাবালককে খুঁজতে পুনভর্বা নদীতে ডুবুরী নামিয়ে স্পিডবোর্ড দিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।
জানা গিয়েছে ,গঙ্গারামপুর থানার সুকদেবপুর দাস পাড়া গ্রামের নাবালক গোবিন্দ দাস,সুমন দাস,নারায়ন দাস সহ পাঁচ বন্ধু বুধবার দুপুরে গঙ্গারঘাটে পুনভর্বা নদীতে স্নান করতে গিয়েছিল। নদীতে সাঁতার দেবার জন্য চার বন্ধু নৌকা থেকে ঝাপ দেয়। কিন্তু নদীতে জল বেশি থাকায় গোবিন্দ,সুমন ও নারায়ন হাবুডাবু খেতে থাকে। বিষয়টি নজরে আসে গঙ্গারঘাটে নৌকাতে বসে থাকা রাজু রায় নামে অপর এক যুবকের। এরপরেই তড়িঘড়ি রাজু নদীতে ঝাপিয়ে পড়ে নারায়নকে উদ্ধার করে। গোবিন্দকে কোনো রকমে উদ্ধার করে নদীর কিনারে এনে একটি বাঁশ ধরিয়ে সুমনকে উদ্ধার করতে যায়। সুমনকে উদ্ধার করে ফিরে এসে দেখে গোবিন্দ নদীর কিনারে নেই। এরপরে শুরু হয় খোঁজাখুঁজি। বিষয়টি গ্রাম বাসীদের মধ্যে জানাজানি শুরু হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি সুমন ও নারায়নকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। নদীতে নাবালক তলিয়ে যাবার খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় গঙ্গারামপুর থানার পুলিশ। নিঁখোজ নাবালককের খোঁজ শুরু করতে পুনভর্বা নদীতে নামানো হয় ডবুরিকে।সেই সাথে নদীতে স্পিডবোর্ড নামিয়ে চলে তল্লাশি। ঘটনার পর থেকে গঙ্গার ঘাটে পুনভর্বা নদীর তীরে প্রচুর মানুষের ভিড় জমেছে। মৃত কিশোরীর দাদা জানিয়েছেন, ভাই সুকদেবপুর হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্র ছিল। ও যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবতেই পারছিনা । পুলিশ জানিয়েছে ,কয়েক ঘণ্টার মধ্যে নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে থানায়।দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

