গঙ্গারামপুর পুরসভার ১৪নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়ায় স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের তরফে তৃণমূল প্রার্থী গৌতম দাসের সমর্থনে বিরাট সভার আয়োজন, মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রাজ্য

গঙ্গারামপুর;– আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের উদ্যোগে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাসের সমর্থনে এক বিরাট আকারে সভার আয়োজন করা হয়। রবিবার রাতে অনুষ্ঠিত এই সভায় ব্যাপক সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিশেষভাবে লক্ষণীয় ছিল মহিলাদের সক্রিয় অংশগ্রহণ। এলাকার মানুষজনেরা যখনই কোন বিপদে পড়েন পূর্ব হালদারপাড়া ১৪নম্বর ওয়ার্ডের স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবের তরফে ক্লাবের সদস্যরা তাদের পাশে দাঁড়িয়ে সক্রিয় ভূমিকা পালন করেন।সেটা বন্যার সময় হোক বা কভিডের সময় হোক না কেন।মানুষজনদের সহযোগিতা করে এই ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বছরের পর বছর ধরে।
এলাকার মানুষজনের মতে, বিপদে-আপদে যে সমস্ত যুবকেরা সর্বদা তাদের পাশে দাঁড়ান, সাধারণ মানুষও তাদের প্রতি আস্থা রাখেন। সেই ধারাবাহিকতায় ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জানা যায়, কয়েক বছর আগে ওই এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাস ওরফে (বিপু),কার্তিক বিশ্বাস, প্রফুল্ল বিশ্বাস, রুহিদাস বিশ্বাস, মিঠুন রায়, যুধিষ্ঠির হালদার, নিতাই ঘোষ, বলাই বিশ্বাস, জয়ন্ত বিশ্বাস, মনতোষ সরকার ও নবদ্বীপ রায়দের উদ্যোগে এই ক্লাবটি গড়ে ওঠে।বর্তমানে ক্লাবের সম্পাদক তরুণ সমাজসেবী যুবক বিপ্লব বিশ্বাস ওরফে(বিপু) রয়েছে। তাঁর নেতৃত্বে ক্লাবের সদস্যরা সারা বছর ধরেই এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করেছেন।প্রতিবছরই সরকারি সহযোগিতায় পেয়ে বড় আকারে দুর্গাপুজো ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করে থাকে এই ক্লাবের সদস্যরা মিলে।
রবিবারের রাতে সেখানে সভার আগে একটি মিছিলের মাধ্যমে এলাকায় প্রচার চালিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দাসের সমর্থনে জোড়াফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।এরপর ক্লাব প্রাঙ্গণের পাশেই অনুষ্ঠিত সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তৃণমূল প্রার্থী গৌতম দাস।তিনি বলেন, “এই ওয়ার্ডের প্রায় ৪০০জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে,তাদের পাশে আমরা আছি।পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে সমর্থনের আবেদন জানান তিনি এবং বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।”
সভায় উপস্থিত গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন,“এলাকার উন্নয়নের স্বার্থে মানুষজনদের তৃণমূল প্রার্থীর সমর্থনে এগিয়ে আসতে হবে।আমরা সবসময় মানুষের পাশে আছি এবং থাকব।”
১৪নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া স্পোর্টস এন্ড কালচার ক্লাবের ক্লাবের সম্পাদক বিপ্লব বিশ্বাস ওরফে (বিপু) জানান,“আমরা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করছি।এই সভায় মানুষজনদের ব্যাপক সাড়া পেয়েছি।সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনেও কাজ চালিয়ে যাব।” এদিন পূর্ব হালদারপাড়া ১৪ নম্বর ওয়ার্ডের এই ক্লাবে সদস্যরা আবারও প্রমাণ করলো যে মানুষজনের সঙ্গে যারা থাকেন ওয়াদেড় মানুষজনও তাদের সঙ্গেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *