গঙ্গারামপুর 10 নভেম্বর দক্ষিণ দিনাজপুর:— প্রতিবছরের ন্যায় এবছড়ও নিষ্ঠা ও ভক্তি সহকারের আদি পুরোহিত সমাজ জগদ্ধাত্রী পুজো আয়োজন করলো।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইউথ ক্লাবের ময়দানে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়।আদি পুরোহিত সমাজের এমন জগদ্ধাত্রী পূজায় সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের আদি পুরোহিত সমাজ প্রতিবছরের মতো এবছরও ভক্তি নিষ্ঠা সহকারে জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছে।তাদের এই পুজোতে এলাকার মানুষজনদের পাশাপাশি পুরোহিত সমাজের সকল সদস্যরা উপস্থিত থাকেন। নিয়ম মেনে পুনর্ভবা নদী থেকে জল এনে মায়ের ঘট স্থাপন করা হয়।এরপরে কদিন ধরেই চলে নিয়ম নিষ্ঠা সহকারে জগদ্ধাত্রী পুজোর আয়োজন।সেখানে প্রতিবেশীদের পাশাপাশি আদি পুরোহিত সমাজের সদস্যরা পূজার শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে থাকেন।
অনুষ্ঠানটি যাদের মাধ্যমে পরিচালিত হয় তাদের মধ্যে
আদি পুরোহিত সমাজের সভাপতি শতদল গোস্বামী, সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য, সম্পাদক গৌতম ভট্টাচার্য, কোষাধক্ষ নিমাই চক্রবর্তী,সদস্য নারায়ন চক্রবর্তী , চিত্ত ভট্টাচার্য,গোঁসাই চক্রবর্তী সহ সকলেই জগদ্ধাত্রী পূজার আয়োজন করে থাকে। এবিষয়ে আদি পুরোহিত সমাজের সভাপতি শতদল গোস্বামী জানিয়েছেন, প্রতিবছরই আমরা মায়ের পুজোর আয়োজন করে থাকি। নিয়মনিষ্ঠা সহকারে পুজোর আয়োজন করা হয়।করা হয় প্রসাদ বিতরণও। আদি পুরোহিত সমাজের মাধ্যমে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে এলাকাবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

