গঙ্গারামপুর ব্লকের ক্যাম্পাস গচিহারে অবস্থিত ওরিয়েন্ট ন্যাশনাল (মিশন)স্কুলের প্রসপেক্টর উদ্বোধন হলো বিশিষ্ট জনেদের হাত দিয়ে।ভর্তি শুরু হয়েছে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক মিশন স্কুলের তরফে।মেধা বাছাই করা নয় মেধা তৈরি করার স্কুলের উদ্দেশ্য

প্রথম পাতা

গঙ্গারামপুর 19 নভেম্বর দক্ষিণ দিনাজপুর—————-—একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ক্যাম্পাস গচিহারে অবস্থিত ওরিয়েন্ট ন্যাশনাল (মিশন)স্কুলের প্রসপেক্টর উদ্বোধন হলো। উদ্বোধন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, সাংবাদিক সহ ফুল অ্যাডভাইজার কমিটির বিশিষ্টজনেরা।নতুন শিক্ষাবর্ষে কম খরচে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক স্কুলে ভর্তি নেওয়া শুরু হল।বিশিষ্টজনেরা জানিয়েছেন, মেধা বাছাই করা নয়, মেধা তৈরি করায় এই আবাসিকের মূল উদ্দেশ্য। অনুষ্টানে বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের মধ্যে গঙ্গারামপুর ব্লকের গচিহার নিজস্ব ক্যাম্পাসে অবস্থিত(একটি অ-সম্প্রদায়িক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন অঙ্গন) ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল (মিশন) আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। যা আধুনিক মানের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ২০০২ সাল থেকেই পথচলা শুরু হয়েছিল এই প্রতিষ্ঠানের।বর্তমানে ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল (মিশন) আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গচিহারের নিজস্ব ভবনে গড়ে উঠেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে এসি হোস্টেল রুম, ডিজিটাল ক্লাসরুম, ওয়াটার পিউরিফায় দ্বারা পরিস্থিতি পানীয় জলের সুব্যবস্থা, ইনভার্টার ও জেনেটারের সুব্যবস্থা রয়েছে। ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল আবাসিক সূত্রের খবর, বাংলা মাধ্যম হলেও ইংরেজিতে কথা বলার উপর বিশেষ জোর দেওয়া হয়। উপযুক্ত শিক্ষক মন্ডলী তত্ত্বাবধানে ছাত্ররা নিয়মিত হোস্টেলে পড়াশোনা করে থাকেন।এমনকি সিলেবাস ছাড়া কিছু রেফারেন্স বইয়ের উপর শিক্ষাদান করানো হয়। প্রতিটি পর্বের পরীক্ষায় পিছিয়ে পড়া ছাত্রদের আলাদাভাবে কঠিন দিয়ে পরবর্তী পরীক্ষার জন্য তৈরি করা হয়। বাৎসরিক তিন চারবার কর্তৃপক্ষ অভিভাবক এবং স্কুলের শিক্ষকগণের সাক্ষাৎকার এবং শিক্ষা বিষয়ক আলোচনা করা হয়। জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল আবাসিক এই প্রতিষ্ঠানে একটাই লক্ষ্য মেধা বাছাই করা নয় মেধা তৈরি করায় তাদের লক্ষ্য। ডিজিটাল ক্লাস রুমের মধ্যে দিয়ে আগামীতে ছাত্রদের শিক্ষাদানের সুব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে এই আবাসিক স্কুল থেকেই বহু মেধা সম্পন্ন ছাত্র শিক্ষালাপ করে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল (মিশন )আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রসপেক্টর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান নুরজাহান বেগম, ১০নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ কুন্ডু, সাংবাদিক শীতল চক্রবর্তী,ডাইরেক্টর রাজেশ সরকার, সেক্রেটার মোস্তফা মন্ডল, জয়েন সেক্রেটারি শাহাজান সরকার ,হামিদুর সরকার ,গোপাল চৌধুরী, মজিদুর সরকার, মোজাম্মেল হক , জালাল মিয়া, মন্টু আলী, ডক্টর আবুল কালাম আজাদ ও আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এবিষয়ে স্কুলের ডাইরেক্টর রাজেশ সরকার ও উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ কুন্ডু জানিয়েছেন, আগামীতে এই শিক্ষা আবাসিক প্রতিষ্ঠান থেকেই আই এ এস আই, পি এস অফিসার তৈরি হবে। সামান্য খরচে মেধা তৈরি করে ছাত্রদের ভবিষ্যৎ তৈরি করাই লক্ষ্য। ভর্তি শুরু করা হয়েছে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, দ্রুত ভর্তির জন্য যোগাযোগ করুন।

সাংবাদিক শীতল চক্রবর্তী জানিয়েছেন,মানুষ তৈরির কারিগর ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল( মিশন)আবাসিক প্রতিষ্ঠাতা ,স্কুলের সকল পরিচালক সকলকে সাধুবাদ জানান তিনি।

স্কুলের জয়েন সেক্রেটারি হামিদুর সরকার ও মোজাম্মেল হকেরা বলেন, এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে ছাত্রদের। তাই ভবিষ্যৎ গড়তে ওরিয়েন্ট ন্যাশনাল স্কুল(মিশন) আবাসিকে ভর্তি করান ছাত্রদের।
গঙ্গারামপুর ব্লকের গচিয়ারে অবস্থিত ওরিয়েন্ট ন্যাশনাল (মিশন) স্কুলে যে ছাত্রদের ভর্তি করার জন্য অভিভাবকদের ভিড় হবে রেকর্ড পরিমাণে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *