বালুরঘাট২৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে হটাৎ পরিদর্শনে গেলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। হাসপাতালের পরিকাঠামো, পরিষেবা, রোগী সংখ্যা, প্রতিদিনের কার্যপ্রণালী সম্পর্কে বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার, বিশিষ্ট চিকিৎসক ডা. উজ্জ্বল সরকারসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী ও বিশিষ্টজনেরা।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন চেয়ারম্যান। জরুরি বিভাগ, মাতৃসদন, আউটডোর, ল্যাবরেটরি, ওষুধ কাউন্টার ও পরিস্কার-পরিচ্ছন্নতার অবস্থাও খতিয়ে দেখেন তিনি। রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বর্তমান সমস্যার কথাও শোনেন।
পরিদর্শন শেষে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান,“হাসপাতালের পরিকাঠামোর নানা দিক পর্যালোচনা করা হল।কোথায় কী উন্নয়নের প্রয়োজন সে বিষয়েও আলোচনা করেছি।আগামী দিনে রোগী পরিষেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পুরসভা এবং স্বাস্থ্যদপ্তর সমন্বয়ে একাধিক প্রকল্প নেওয়া হবে।” পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানীয়জল, বিদ্যুৎ, জরুরি চিকিৎসা এবং বসার জায়গার মতো মূল পরিষেবা উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে।পুরসভার মাধ্যমে হাসপাতালে চলা মাকে কেন্টিন কেমন চলছে তাও কিছু খোঁজ নেন তিনি।”
স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আগামী দিনে পরিষেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন তেমনি দাবি রেখেছেন চেয়াম্যানের কাছে।

