গতকাল রাত্রে প্রচন্ড ঝড়ের ফলে লণ্ডভণ্ড হলো এক বিয়ে বাড়ির অনুষ্ঠান ৷জানা যায় গতকাল রাত্রে প্রচন্ড ঝড়ের ফলে পুরাতন মালদা থানার অন্তর্গত মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রামপাড়ায় একটি বটগাছ ভেঙে পড়ে এক বিয়ে বাড়ির প্যান্ডেলের ওপর৷ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে ঝড়ের সময় ৷ হঠাৎ বটগাছটি ভেঙে পড়াই লন্ডভন্ড হয়ে যায় বিয়ে বাড়ির প্যান্ডেলসহ এক অটো রিক্সা ৷তড়িঘড়ি সেই প্যান্ডেলের ভেতরে চেপে পড়া মানুষজনকে বের করে চিকিৎসা কেন্দ্রে পাঠায় স্থানীয় মানুষেরা ৷প্রচন্ড ঝড়ের ফলে এই বট গাছটি ভেঙে পড়ার কারণে কাছে পিঠের অনেক মানুষজনের বাড়ির ক্ষতি হয়েছে বলে জানা যায় ৷

