গবাদি পশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক মহিলার

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গবাদি পশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক মহিলার । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদা অঞ্চলের শহীদপুরের ঘটনা । পুলিশ জানিয়েছে মৃতার নাম বাসন্তী সরকার ।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। হঠাৎ গরুটি রেললাইনে চলে আসে। ঠিক সেই মুহূর্তে শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস পৌঁছালে গরুটি বাঁচাতে গিয়ে বাসন্তী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে বালুরঘাট জিআরপি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। শনিবার দুপুর দুইটোর দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
স্থানীয়রা বলছেন, “বাসন্তী একজন খুবই পরিশ্রমী ও সহৃদয় মানুষ ছিলেন। তাঁর আকস্মিক চলে যাওয়া পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *