মালদা, ১১ অক্টোবর ———–—- গাজোল ব্লক অফিস চত্বরেই গড়ে তোলা হলো সাধারণ মানুষের জন্য বিশ্রামাগার। গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগেই এই বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে। যা মঙ্গলবার রাতে ফিতে কেটে শুভ সূচনা করেন সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন । এদিনের এই বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন গাজোল ব্লক তৃণমূল নেতৃত্ব। এছাড়াও ছিলেন গাজোলের বিডিও অরুণ কুমার সদ্দার।
গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন , প্রতিদিনই বহু মানুষ গাজোল ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতিতে আসেন নানান কাজ নিয়ে। সেইসব মানুষের বিশ্রাম করার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নতুনভাবে এই বিশ্রামাগারটি চালু করা হলো।

