গাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু এক কলেজ ছাত্রের, প্রতিবাদে গাড়ি চালকের শাস্তির দাবিসহ একাধিক দাবিতে তপন চৌরঙ্গীতে বিক্ষোভ সমাবেশ করল পিএসইউ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তপন চৌরঙ্গীতে এই কর্মসূচির আয়োজন করে বাম ছাত্র সংগঠন পিএসইউ। যেখানে হাজির ছিলেন পিএসইউ এর দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক সৌভিক সাহা, তপন লোকাল সম্পাদক অজয় সরকার, লোকাল সহ-সম্পাদক জয়দেব ঘোষ, নেতৃত্ব সুজন বর্মন সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ৩০ মার্চ শনিবার তপনের ধিরুহাজি এলাকায় তপন-বালুরঘাট রাজ্য সড়কে গাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বছর চব্বিশের কলেজ ছাত্র সামিম চৌধুরীর। ঘটনার প্রতিবাদে ওই গাড়ি চালকের শাস্তির দাবিতে, প্রতি রুটে ছাত্রদের জন্য ভাড়া কমানো, মহিলাদের জন্য সংরক্ষিত সিটের ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে এদিনের বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তপন চৌরঙ্গীতে মিছিল এবং কিছুক্ষণের জন্য পথ অবরোধও করেন পিএসইউ নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *