কোচবিহার :- । ঘটনাটি করেছে কোচবিহার 2 নম্বর ব্লকের কালজানি হেরিটেজ রোড কুরার পাড় এলাকায় । গাড়ি পুকুরে পড়ে গিয়ে দুই সন্তান স্ত্রী সহ-শিক্ষকের মৃত্যু । মৃতদের নাম সঞ্জিত রায় (৪০) স্ত্রী বিপাসা সরকার রায় (৩৯) । স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়ি কোচবিহার ২ নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের কালজানি এলাকায় । স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল তুফানগঞ্জ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে চার চাকা নিয়ে পরিবারসহ গিয়েছিলেন সঞ্জিত রায়। বিয়ে বাড়ি থেকে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হেরিটেজ রোড ঘুরার পর এলাকায় গাড়ি পুকুরে পড়ে যায় । এরপরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । মৃত সঞ্জিত রায় নাটাবাড়ি হাই স্কুলের শিক্ষক ও তার স্ত্রী বিপাশা সরকার রায় নাটাবাড়ি প্রাইমারি স্কুলের শিক্ষিকা । তাদের সাথে ছিলেন আড়াই বছরের ছেলে সন্তান ও ৬ বছরের মেয়ে সন্তান । আপনার পরে পরিবারে নেমে এসেছ শোকের ছায়া।

