গৃহ শিক্ষকের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর ছাত্রী

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা রবিবার রাজ্য

মালদা, ৬ ফেব্রুয়ারি।  রক্ষকই যেন হলো ভক্ষক। বিবাহিত গৃহ শিক্ষকের মোবাইলে আপত্তিকর ছবি জোর করে দেখানো হতো ছাত্রীকে। এমন কি কুপ্রস্তাব এবং বিয়ে করারও চাপ দিয়েছিল ওই গৃহশিক্ষক বলে অভিযোগ। অবশেষে ওই গৃহ শিক্ষকের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো দশম শ্রেণীর ছাত্রী। এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা এলাকায়। রবিবার রাতে ওই ছাত্রীর আত্মহত্যার বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে । ক্ষিপ্ত একাংশ গ্রামবাসীরা ওই গৃহ শিক্ষকের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। পরে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। রাতেই ওই গৃহশিক্ষককে আটক করে নিয়ে আসে পুলিশ। সোমবার সকালে অভিযুক্ত গৃহশিক্ষক নন্দন মন্ডলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছাত্রীকে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *