গোলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের দুই নম্বর ওয়ার্ড শেরপুর এলাকায়।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বুনিয়াদপুর , ১৫এপ্রিল —– পুলিশ সূত্রে জানা ছিলনা মৃত ওই ব্যক্তির নাম বাবলু পাল বয়েস ৩৫ বছর। বাড়ি বুনিয়াদপুর শহরের দুই নম্বর ওয়ার্ড শেরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে বাবলু পাল বিগত চার পাঁচ দিন থেকে বাড়ি থেকে খুবই কম বের হত।শুক্রবার রাতে নিজের ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু কি কারণে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে টা এখনো অধরা। শনিবার সকালে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় পরিবারের লোকজনদের। বহু বার ডাকাডাকি করার পরেও সারা শব্দ না দিলে দরজা খুলে দেখতে পায় ঘরের মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এই বিষয়ে মৃত ব্যাক্তির ভাই গৌতম পাল জানিয়েছেন বেশ কয়েক দিন ধরে দাদা বাড়ি থেকে খুব কম বের হত। আজকে সকালে দাদা ঘুম থেকে না উঠলে সন্দেহ হয়। দরজা খুলে দেখতে পায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু কি কারণে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে টা আমরা ঠিক বুঝতে পারছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *